পাবলিক ভেরিফিকেশন বন্ধ রেখেছে টুইটার

৩০ মে, ২০২১ ০১:১০  
দীর্ঘদিন বন্ধ থাকা ব্লুচেক ভেরিফিকেশন প্রক্রিয়া পুনরায় চালুর মাত্র আট দিন পরেই শুক্রবার আবারও সেটি বন্ধ ঘোষণা করেছে টুইটার। আপাতভাবে নতুন কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। খবর এনগ্যাজেট। ট্রাম্প প্রশাসনের শুরু থেকেই পাবলিক ভেরিফিকেশন বন্ধ করা হয়। ডিসেম্বরে কোম্পানিটি নতুন নীতিমালা বাস্তবায়ন করে যেখানে কারা ভেরিফাই হওয়ার যোগ্য এবং টুইটার ভেরিফিকেশন প্রক্রিয়া কীভাবে হবে সেটি নির্ধারণ করা রয়েছে। সাংবাদিক, ব্র্যান্ড, সরকারি কর্মকর্তা, অ্যাক্টিভিস্ট এবং অনলাইনে সুপরিচিত অন্যান্য ব্যক্তিবর্গ ভেরিফিকেশনের ক্ষেত্রে প্রাধান্য পাবেন। কারণ তারা সরকারি আইডি, কোম্পানি বা প্রফেশনাল প্রোফাইলসহ বিভিন্ন নির্ভরযোগ্য তথ্য সরবরাহ করতে পারবেন। কবে নাগাদ ভেরিফিকেশনের জন্য পুনরায় নতুন আবেদন গ্রহণ করা হবে সেটি জানায়নি টুইটার। তবে এটি যেকোনো সময়েই চালু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ডিবিটেক/বিএমটি